বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী এলাকার একমাত্র মিঠাপানির উৎস তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পুকুরে বিষ দেয়া হয়েছে। এর প্রতিবাদে মানবপ্রাচীর করেছে শিক্ষার্থীরা। গতকাল সকালে পুকুরের চারপাশ ঘিরে তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও ঘষিয়াখালী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।