ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে নারী বিষয়ক নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলন। এ আয়োজনের সাইড লাইনে আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরোজাজার।

এক সংক্ষিপ্ত বার্তায় জানা যায়, এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের ডেপুটি হেড অব মিশন সিরাজি।