অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানরে দায়িত্ব নিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে সংস্থাটির সদস্যসহ সব কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সরকারি চাকরিবিধি অনুযায়ী, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গতকাল সোমবার থেকে তার অবসর কার্যকর হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এনিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।










