এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

গতকাল চাঁদপুরের কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‌আমরা চাই আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এজন্য আমরা চতুর্থ শ্রেণীতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি। এছাড়াও ষষ্ঠ শ্রেণীতে “‍‌লার্নিং উইথ হ্যাপিনেস” ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’