রাজধানীতে বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানব পাচার চক্রের ‘অন্যতম হোতা’ মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)-কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গতকাল বিকাল পৌনে ৬টার দিকে রাজধানীর বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তিনি কম্বোডিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মূল হোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
মাহাফুজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেন জানিয়েছে সিসিটিসি সূত্র।










