রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ সকালে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে মিরপুরের ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে’ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপ্রধান মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সকাল ৭ টায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে নির্মমভাবে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।










