নারায়ণগঞ্জে নভেল করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৩০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৯৮৬ জন।
গতকাল জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, জেলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকা নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনো সর্বাধিক। তবে রূপগঞ্জ উপজেলায়ও নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬২ জন, সদর উপজেলায় ১ হাজার ১৩০, বন্দর উপজেলায় ১৪৬, আড়াইহাজারে ৪৩৮, সোনারগাঁয় ৩৯২ ও রূপগঞ্জে ৮৬২ জন। সিটি করপোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫৮ জন, সদর উপজেলায় ২১, বন্দর উপজেলায় ৩, রূপগঞ্জে ২, সোনারগাঁয় ১৩ ও আড়াইহাজার উপজেলায় ৩ জন।
জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইট থেকে আরো জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৮৬ জন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সুস্থ হয়েছে ৯৩২ জন, সদর উপজেলার ৪৭১, বন্দরে ৩০, রূপগঞ্জে ১৯২, সোনারগাঁয় ১৭১ ও আড়াইহাজারে ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০৯ জনের। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।










