‘শাণিত মেধার উপযুক্ত পরিচর্যা’—স্লোগানে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। গতকাল সকালে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে ফেস্টের উদ্বোধন করেন এভারেস্টজয়ী এমএ মুহিত। নিজেকে উপস্থাপন, প্রদর্শনী বিতর্ক, লিখিত প্রতিযোগিতা, তরুণ প্রজন্মের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার, সাইবার বুলিং রোধে সেমিনার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, চিত্রাংকন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকছে। এবার ক্যারিয়ার ফেস্টে ৯৫৭ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
রাজবাড়ীতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট
‘শাণিত মেধার উপযুক্ত পরিচর্যা’—স্লোগানে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে।










