চট্টগ্রাম ইপিজেডের দু’টি কারখানায় লাগা আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি যুক্ত ছিল সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ক্ষতিগ্রস্ত ভবনের কলাম ও কাঠামো এখন অত্যন্ত দুর্বল। বিস্তারিত সার্ভের পর ভবনটি অপসারণ করা হবে কি না কিংবা কোনো প্রক্রিয়া অনুসরণ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।'