তিন দফা দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শিক্ষক–কর্মচারীরা শাহবাগ অভিমুখে রওনা দেন। এসময় শাহবাগের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সেই প্রতিবন্ধক ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

strike

ছবি- বণিক বার্তা

শিক্ষকরা বলেন, আমরা সরকারকে ১২টা পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু সরকার এর মধ্যে প্রজ্ঞাপন জারি না করায় আমরা শাহবাগ অবরোধে বাধ্য হয়েছি। যতক্ষণ না আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব।