দেশে পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে নতুন করে আরো ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পেঁয়াজ আমদানি শূন্যের কোটায় নামিয়ে আনা এবং ভবিষ্যতে রফতনির সক্ষমতা তৈরি করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়। সংরক্ষণ সক্ষমতা বাড়ানো গেলে এ নির্ভরতা কমবে এবং ভবিষ্যতে রফতানির সুযোগও তৈরি হবে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব ড. মো. রফিকুল ই মোহামেদ। প্রকল্পের পরিচালক ড. মো. মাহফুজুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।










