চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের বাইরেও ৮টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়া হয়েছিল, যেখানে পাসের হার ৯৫ দশমিক ৮৮ শতাংশ।

বিদেশী কেন্দ্রে মোট ২৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ২৭৯ জন। ফেল করেছেন ১২ জন। সেই হিসাবে গড় পাসের হার ৯৫ দশমিক ৮৮ শতাংশ।

বিদেশের দুটি কেন্দ্রে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।