অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের ২৮ রাষ্ট্রদূত।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় বৈঠকটি। এতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ১৯ জন সদস্য রয়েছেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্রদূত (২০ জন অনাবাসী রাষ্ট্রদূতসহ) এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম।