ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৫৬ জন উপ পরিদর্শকের বদলির আদেশ বাতিল করেছে পুলিশ সদর দফতর। গত রোববার (৮ ডিসেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বদলি বাতিলের কথা জানানো হয়।
মূলত ৫ আগস্টের আগে ও পরে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় পরবর্তীতে ডিএমপিতে কর্মরত পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়। বদলির কয়েক দিনের মধ্যেই সে আদেশ বাতিল করে তাদের পুনরায় আগের জায়গায় রাখা হয়।










