ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে টেস বি. ব্রেসনান বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিদেশী বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কার্যক্রম এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।










