কক্সবাজারের ইনানিতে অবস্থিত বে-ওয়াচে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সভায় গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেটের অনুমোদন করা হয়। পাশাপাশি ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটি অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য নকশা উপস্থাপন করা হয়।