নারায়ণগঞ্জে বিজয় দিবসের মিছিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের ২ নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, বিজয় দিবসের শোভাযাত্রা থেকে এক পরিদর্শককে হেনস্তা করা হয়েছে। কিন্তু বিএনপির নেতারা পুলিশ পরিদশর্ককে হেনস্তা করার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে শহরের মিশনপাড়া এলাকা বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মামুন, রাকিব হোসেন ও স্বপন মিয়া।

জানা গেছে, গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর ব্যানারে মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিজয় দিবসের মিছিল বের হয়। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব থেকে বেরিয়ে শহরের ২ নং রেলগেট এলাকায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় সদর থানা পুলিশের পরিদর্শক জয়নাল আবেদীনকে (তদন্ত) হেনস্তা ও তার জামা ধরে টানাহেঁচড়া করে বিএনপি কর্মীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে বিএনপি কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এর কিছু সময় পর মিশনপাড়া এলাকা থেকে বিএনপি নেতা মনিরুল আলম সজলের নেতৃত্বে আরেকটি মিছিল বের হলে সেটিতে ধাওয়া দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিএনপির মিছিল থেকে উচ্ছৃঙ্খল কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেয়ায় তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

আটকের ব্যাপারে কথা বলার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল আলম সজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমার মিছিলে পুলিশ কোনো বাধা দেয়নি। তবে শুনেছি ২ নং রেলগেট এলাকায় পুলিশ বিএনপির একটি মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নিয়েছে। এ সময় কেউ