নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গতকাল
চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নদী তীরের প্রায় দুই একর জমি উদ্ধার করা হয়। এ সময় উচ্ছেদ করা হয় বন্দরের
আমিন ব্রাদার্স জুট বেলিম কারখানার অবৈধ দেয়ালসহ অন্তত ১০টি স্থাপনা।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে এ অভিযানে আরো উপস্থিত
ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল, উপপরিচালক
মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।
মাসুদ কামাল বলেন, গত
চারদিনে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ থেকে নবীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত প্রায় ১০০
অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ একর জমি। এছাড়া
নদীতীর দখল করে বালির ব্যবসা করার অভিযোগে প্রায় ১৫ লাখ টাকার বালি নিলামে বিক্রি
করা হয়েছে।










