সরকারি চাকরিজীবীদের চাকরিতে যোগদানের আগে ও অবসরের পর সম্পদের বিবরণীতে ১০ শতাংশের বেশি পার্থক্য হলে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য ভারতের মতো বাংলাদেশেও ‘অ্যাসেট ডিক্লারেশন আইন’ প্রণয়নের আহ্বান জানিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আহ্বান
জানান।
এ সময় আদালত বলেন, প্রতিবেশী দেশ ভারতে সরকারি চাকরিজীবীদের
জন্য অ্যাসেট ডিক্লারেশন আইন আছে। সেই আইন অনুযায়ী তাদের চাকরিতে প্রবেশের আগে ও অবসরের গ্রহণের পর সম্পদের পার্থক্য ১০ শতাংশ হলে
তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে থাকে।










