বরিশালের গৌরনদী উপজেলায় ইউপি নির্বাচনী সহিংসতায় ককটেল হামলায় দুজন নিহত হওয়ার ঘটনায় পৃথক মামলা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টাকে কেন্দ্র করে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দের বাইরে সোমবার দুপুরে ককটেল হামলায় মৌজে আলী মৃধা (৬৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর পাঁচজন আহত হন। একই দিন সন্ধ্যায় একই ইউনিয়নের পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন মৃধার বিজয় মিছিলে ককটেল হামলার অভিযোগ ওঠে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ওই হামলায় আবু বক্কর (২৭) নামে একজন নিহত ও দুজন আহত হন।

মৌজে আলী হত্যার ঘটনায় গতকাল তার ছেলে নজরুল মৃধা বাদী হয়ে ২১ জনের নাম করে গৌরনদী থানায় একটি মামলা করেন।

অপরদিকে আবু বক্কর হত্যার ঘটনায় তার বাবা আনজু ফকির বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তির নামে গতকাল দুপুরে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।