‘আর নয় গণিত ও বিজ্ঞান ভয়, করব আমার স্বপ্নকে জয়’—এ প্রতিপাদ্য ধারণ করে রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলা ও গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শহরের রাঙাপানি এলাকায় অবস্থিত মোনঘর আবাসিক বিদ্যালয় আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।  অনুষ্ঠানে মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য শ্রদ্ধালংকার মহাথের, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির চাকমা, মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।