সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজ ও আগামীকাল রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উপত্যকায় সব ধরনের কটেজ-রিসোর্ট দুদিন বন্ধের নির্দেশনা দিয়েছে প্রশাসন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামীকাল সাজেক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট-সংশ্লিষ্ট ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ সময় সাজেক ভ্যালিতে পর্যটক আসা-যাওয়াও বন্ধ থাকবে। এজন্য দুদিন সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ রাখতে বলেছি। মঙ্গলবার সবকিছু স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করে সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পদক ও জুমঘর রিসোর্টের স্বত্বাধিকারী জেরি লুসাই বণিক বার্তাকে জানান, শুক্রবার আমাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটেজ-রিসোর্ট বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।










