এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭০৮ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ এ। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ছয় শিশু মারা গেছে, তাদের চারজন ঢাকা বিভাগের। বাকি দুজন সিলেট বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, এ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৩৫২।