দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বাণিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রামের খালগুলো পুনঃখনন করে পানি নিষ্কাশনের মাধ্যমে নগরবাসীকে বন্যার দুর্ভোগ থেকে পরিত্রাণ দেয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ত্রাণ বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সকল কার্যক্রম বাস্তবায়ন করবে।
এতে আরো বক্তৃতা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।










