কুশিয়ারা নদীর পানি সিলেট ও সুনামগঞ্জে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁয় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে নেত্রকোনায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় আরো কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। একই সঙ্গে জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় প্লাবনের ঝুঁকি রয়েছে।
বিপৎসীমার ওপরে দুই নদীর পানি, ১৪ জেলায় বন্যার শঙ্কা
পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে দেশের দুই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।










