রাঙ্গামাটিতে স্কুল পর্যায়ে ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন, ক্রীড়াবিদ সুনীল কান্তি দে, আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটিতে স্কুল হ্যান্ডবল ও ফুটবল প্রতিযোগিতা
রাঙ্গামাটিতে স্কুল পর্যায়ে ফুটবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।










