এ-সংক্রান্ত হাইকোর্টের রায়ের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়ে গতকাল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্য পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সুনির্দিষ্ট মামলা না থাকলে কোনো আসামিকে গ্রেফতার দেখানো, গ্রেফতার করা কিংবা কোনো প্রকার হয়রানি না করতে আদেশ দেন হাইকোর্ট। সেই সঙ্গে রুল জারি করেন উচ্চ আদালত।