বান্দরবানের
তিন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত
নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।
জাহাংগীর
আলম বলেছেন, যৌথ অভিযানের মধ্যে বান্দরবানের তিন উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
থানচি, রোয়াংছড়ি ও রুমা এই তিন উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে এ
তিন উপজেলার ভোট করা হবে বলে জানান ইসি সচিব।
আজ নির্বাচন
ভবনে ষষ্ঠ উপজেলা ভোট নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে
এ সিদ্ধান্ত হয়। চার নির্বাচন কমিশনার, জননিরাপত্তা
বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা
বৈঠকে উপস্থিত ছিলেন।
নির্বাচন
ভবনে বেলা ১১টা থেকে তিন ঘণ্টাব্যাপী সংশ্লিষ্ট সচিবদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, সভায়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে
কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।










