বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় আজ সোমবার দুপুরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গৌরনদী উপজেলার সদ্য খনন করা সরিকল–বাটাজোর খালের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সেখানে প্রধানমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন, বিভিন্ন সুবিধা–অসুবিধার কথা শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর আজ সকাল ৯টা ৫০ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান। এর আগে ভোর ৫টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সভায় অংশগ্রহণের কথা রয়েছে তারেক রহমানের।
দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।










