একটা সময় গরমের দিনে হাতপাখাই ছিল সহায়। এখন বৈদ্যুতিক পাখা আর এয়ার কন্ডিশনারের কারণে কমেছে হাতপাখার ব্যবহার। তবে এবার টানা তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চাহিদা বেড়েছে হাতপাখার। ব্যস্ততাও বেড়েছে ঠাকুরগাঁও জেলার কারুশিল্পীদের। সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা গ্রামের প্রতিটি বাড়ির ছোট-বড় সবাই পাখা তৈরির কাজ করেন। এ কারণে গ্রামটি হাতপাখার গ্রাম বলেও পরিচিত। কেউ বাঁশ আনছেন, কেউ বুনছেন, কেউ করছেন রঙ। আর নারীরা তাতে ফুটিয়ে তুলছেন বাহারি রকমের ডিজাইন। তালপাখা, বাঁশের পাখা ও সুতার পাখা তৈরি করেন তারা। হাতপাখা তৈরি করেই স্বাবলম্বী হয়েছে গ্রামটির অধিকাংশ পরিবার।
হাতপাখার গ্রাম
একটা সময় গরমের দিনে হাতপাখাই ছিল সহায়। এখন বৈদ্যুতিক পাখা আর এয়ার কন্ডিশনারের কারণে কমেছে হাতপাখার ব্যবহার।










