বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক জাবা ভোল মাছ। সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী অলিল খলিফা। যার প্রতি কেজি মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা। গতকাল সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়। এ সময় উত্সুক লোকজন ভিড় করেন। বুধবার রাতে সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছটি ধরা পড়ে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার ব্যবসায়ী মাসুমের জালে।
এক ভোল মাছের দাম ১ লাখ ৯০ হাজার টাকা
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক জাবা ভোল মাছ। সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী অলিল খলিফা।










