রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুটি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশসহ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ১১টায় বাঘাইছড়ি ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম এ দণ্ডাদেশ দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে অবস্থিত এমএমসি ইটভাটার পক্ষে মো. সোহাগকে ২০ হাজার টাকা ও কেবিএম ইটভাটার পক্ষে মো. নাহিদকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইটভাটা দুটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শরিফুল ইসলাম।