যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে এমভি.ইভিটা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে এ গম আমদানি করা হয়েছে।
রোববার (২৮ ডিসম্বের) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ এরই মধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে পৌঁছেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন চট্টগ্রামে আর অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত এ গম খালাসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে জি টু জি ওয়ান চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে।










