আসন্ন ঈদুল ফিতরের দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।










