ফেনীর সোনাগাজী উপজেলার বড় বাজারে অভিযান চালিয়ে ৬০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. তানবীর হোসেন ও নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর।
পলিথিন জব্দ
ফেনীর সোনাগাজী উপজেলার বড় বাজারে অভিযান চালিয়ে ৬০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।










