যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা ৭.৩০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠক আহ্বান করেছেন । প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেবেন।










