আজকের মধ্যে দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় লংমার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। এসময় তিনি আরো জানা, আগামীকালের মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে আগামীকালে দাখিল পরীক্ষাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস পরীক্ষা চলবে না।
২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করেন এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে গিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা।










