পরে সেটি নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। পুলিশ বলেছে, বোমাটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।

ডিএমপি সূত্র জানায়, এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বোমার স্প্লিন্টার চোখে লেগে মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।