বাংলাদেশে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করবে।