গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত মোট ১২ হাজার ৪৪৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ১২৩ জন।
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে অর্থাৎ রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।










