তবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ ২৫, চট্টগ্রাম ৭১, খুলনা ১৬, রাজশাহী ২, বরিশাল ৭ ও সিলেট বিভাগের ৩ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১২ হাজার ২০১ জন। এ সময় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।