গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের মাসব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু হয়েছে। বারির প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে গতকাল প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে ৬০ বিজ্ঞানী অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে অর্থায়ন করে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প। বারির প্রটোকল কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বারিতে বিজ্ঞানীদের মাসব্যাপী প্রশিক্ষণ
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীদের মাসব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শুরু হয়েছে।










