বাগেরহাটে ৮৭৫ পিস ইয়াবাসহ তাপস দাস (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮৭৫ পিস ইয়াবা, একটি মুঠোফোন ও নগদ ১ হাজার ২৬০ টাকা
জব্দ করেন র্যাব-৬-এর সদস্যরা।
গতকাল সকালে আটক তাপসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।










