ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে একান্তে বৈঠক করবেন। ৫ আগস্টের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।

সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে ভারতের পররাষ্ট্রসচিব যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।