নারায়ণগঞ্জের সোনারগাঁয় দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মোগড়াপাড়া মেনীখালী সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাদ্দাম ওরফে টলি সাদ্দাম (৩০) ও মো. রাব্বী (২৪)।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ উপজেলার মোগড়াপাড়া মেনীখালী সেতুর নিচ থেকে ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী রাব্বীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সাদ্দাম মহাসড়কের যানবাহনে ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সোনারগাঁ, বন্দর ও গজারিয়া থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে। অন্য ডাকাত সদস্য রাব্বীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে।
এসআই আরো জানান, গ্রেফতারকৃত সাদ্দাম সোনারগাঁয় মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর কার্ফুদী গ্রামের মোজ্জাম্মেল মিয়ার ছেলে এবং রাব্বী একই ইউনিয়নের হাবিবপুর গ্রামে আক্কাস আলীর ছেলে।










