২০২৩ সালে কৃষি খাত থেকে আয়ের দিক থেকে ইউরোপে শীর্ষ অবস্থান লাভ করেছে তুরস্ক। এ সময় দেশটি আয় করেছে ৬ হাজার ৮৫০ কোটি ডলারের বেশি। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। খবর আনাদোলু্।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে ইব্রাহিম ইউমাকলি আরো জানান, গত বছর কৃষি আয়ে বিশ্বের শীর্ষ ১০ দেশের অন্যতম ছিল তুরস্ক।
২০২৩ সালে আগের বছরের চেয়ে কৃষি খাতে তুরস্কের আয় বেড়েছে ১৬ শতাংশ।
ইব্রাহিম ইউমাকলি বলেন, ‘এ সাফল্যে অবদান রাখার জন্য আমাদের সব পর্যায়ের অংশীদারকে অভিনন্দন জানাই।’










