ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গতকাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা একজন খ্যাতিমান শিক্ষাবিদ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩২ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক সামসাদ যুক্তরাজ্যের বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে গবেষণা করেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।-বিজ্ঞপ্তি