এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাস্তবায়িত সাপোর্টিং পোস্ট-কভিড-১৯ স্মল-স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)-এর অংশীদার আর্থিক প্রতিষ্ঠান হিসেবে মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-কে প্রশংসাপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকায় অনুষ্ঠিত ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ডিসেমিনাশন সেমিনারে প্রশংসাপত্রটি আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসানের হাতে তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।
এ উদ্যোগের মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স সিএমএসএমই-এর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, উদ্যোগ পুনরুদ্ধার শক্তিশালীকরণ, আয় পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মোহাম্মদ আবুল আহসান বলেন, ‘এই স্বীকৃতি ইউনাইটেড ফাইন্যান্সের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি অটল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। আমরা গর্বিত যে এই ঐতিহাসিক প্রকল্পের সফল বাস্তবায়নে অবদান রাখতে পেরেছি, যা ক্ষুদ্র উদ্যোগগুলোকে ক্ষমতায়িত করেছে এবং জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতাকে সহায়তা করেছে। এ ধরনের বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ।’
ইউনাইটেড ফাইন্যান্সের সহযোগিতা, প্রতিশ্রুতি ও অবদানের প্রশংসা করেছে বাংলাদেশ ব্যাংক এবং প্রকল্পের সাফল্যে প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেছে, যা মহামারী-পরবর্তী সময়ে আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
১৯৮৯ সাল থেকে কার্যক্রম পরিচালনাকারী ইউনাইটেড ফাইন্যান্স দেশের অন্যতম দায়িত্বশীল ও গ্রাহক-কেন্দ্রিক নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত, যা স্থিতিশীলতা, সুশাসন ও টেকসই অগ্রগতিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।— সংবাদ বিজ্ঞপ্তি










