দেশের বাজারে প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আরএফএল। আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ পণ্যের উদ্বোধন করা হয়।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল আনুষ্ঠানিকভাবে এ গ্যাস স্টোভের উন্মোচন করেন। উদ্ভাবন ও আধুনিক ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা দেয়াই ই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএন পাল বলেন, আরএফএল সবসময় ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদাকে গুরুত্ব দেয়। বর্তমানের গ্রাহকরা এমন পণ্য পছন্দ করেন যা তাদের জীবনধারা ও রুচির সঙ্গে মানানসই। থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুণগত মান ও নান্দনিকতার প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করছে।
তিনি আরো বলেন, আধুনিক কিচেন এখন অনেক বেশি রুচিশীল হয়ে উঠেছে। তাই নতুন এ পণ্যটি টেকসই ও উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে বলে তারা আশাবাদী।
বাজারে মোট ৯টি মডেলের সিঙ্গেল ও ডাবল ডিজাইনের গ্যাস স্টোভ আনা হয়েছে। এগুলোর সর্বনিম্ন মূল্য ৩ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল্য ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে আরএফএলের অনুমোদিত ডিলার ও শোরুমে এ পণ্যগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকমের মাধ্যমেও গ্রাহকরা অনলাইনে অর্ডার করতে পারবেন।
আরএফএলের বিপণন প্রধান শরিফুল ইসলাম জানান, নতুন এ গ্যাস স্টোভে এক্সক্লুসিভ থ্রিডি প্রিন্টেড গ্লাস-টপ সারফেস ব্যবহার করা হয়েছে যা প্রচলিত মডেলগুলোর চেয়ে আলাদা। এটি আধুনিক কিচেনের জন্য একটি আদর্শ পছন্দ। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এতে মজবুত টেম্পার্ড গ্লাস ও উচ্চ তাপশক্তি সম্পন্ন ব্রাস বার্নার ব্যবহার করা হয়েছে। উন্নত নিরাপত্তা সুবিধার কারণে গ্রাহকরা ঝামেলাহীনভাবে রান্না করতে পারবেন।
অনুষ্ঠানে আরএফএল গ্যাস স্টোভের বিজনেস হেড সঞ্জয় বিশ্বাস ও অপারেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ফাইন্যান্স কন্ট্রোলার এইচ এম ফজলুল হক ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হুমায়ুন ফারাজীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দেশীয় উৎপাদনের মাধ্যমে বিশ্বমানের পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই আরএফএলের প্রধান উদ্দেশ্য।
—বিজ্ঞপ্তি









