এর আগে তিনি রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের (এমএসটিপিপি) পরিচালক ছিলেন। বিআইএফপিসিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রমানাথ পূজারী ভারতের রাষ্ট্র মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালকের দায়িত্ব সামলেছেন। বিদ্যুৎ খাতে তার প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

রমানাথ পূজারী ভারতের ভুবনেশ্বরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আইআইএম, আহমেদাবাদ এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলেও প্রশিক্ষণ নিয়েছেন।